চীনের পর এবার গ্লোবাল মার্কেটে শাওমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচ শাওমি ওয়াচ ৫ উন্মোচন হতে পারে।
পূর্বের হাইপার ওএসের পরিবর্তে বিশ্বব্যাপী মডেলে থাকতে পারে গুগল ওয়্যার ওএস, যা ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর ও অ্যাসিস্ট্যান্ট সুবিধা দেবে।
আরও পড়ুন: অ্যাডোবি অ্যানিমেট বন্ধের ঘোষণা
স্মার্টওয়াচটিতে আছে ১.৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ৫-এটিএম পানি নিরোধক ক্ষমতা।
স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ চিপসেট। চেক প্রজাতন্ত্রের তালিকায় দাম ধরা হয়েছে প্রায় ৭৯৯০ ক্রোনা, বাংলাদেশি মুদ্রায় ৪০–৪৫ হাজার টাকার কাছাকাছি।









