অনলাইন প্রতারণা বাড়তে থাকায় সন্দেহজনক বার্তা যাচাইয়ে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।
সার্কেল টু সার্চ ব্যবহার করে বার্তার নির্দিষ্ট অংশ চিহ্নিত করলে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যভান্ডারের সহায়তায় সম্ভাব্য প্রতারণার ঝুঁকি সম্পর্কে সতর্কবার্তা পাওয়া যাবে।
আরও পড়ুন: উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে জাপান
জরিমানা, ব্যাংক হিসাব স্থগিত বা লিংকভিত্তিক ফাঁদের মতো কৌশল শনাক্তে এটি সহায়ক হবে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি চূড়ান্ত সমাধান নয়।
সন্দেহ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট বা গ্রাহকসেবার মাধ্যমে তথ্য যাচাই করাই সবচেয়ে নিরাপদ উপায়।









