নতুন গ্যাজেট উন্মোচনে আগামী ৪ মার্চ নিউইয়র্কে বিশেষ আয়োজন করতে যাচ্ছে অ্যাপল।
‘অ্যাপল এক্সপেরিয়েন্স’ শীর্ষক এ অনুষ্ঠানে নতুন ম্যাকবুক এয়ার ও ১৪ এবং ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো উন্মোচনের জল্পনা রয়েছে।
আরও পড়ুন: অ্যাপল আয়োজন করছে ‘স্পেশাল এক্সপেরিয়েন্স’ বিশেষ অনুষ্ঠান
এতে এম৫ প্রো ও এম৫ ম্যাক্স চিপ যুক্ত হতে পারে।
পাশাপাশি আইপ্যাড সিরিজে এ১৮ ও এম৪ চিপ সংযোজনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে।
প্রযুক্তি সাইট ম্যাকরিউমারস জানিয়েছে, লন্ডন ও সাংহাইতেও অনুরূপ আয়োজন হতে পারে।









