হোয়াটসঅ্যাপ বন্ধের আশঙ্কা ঘিরে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে বিকল্প অ্যাপ খোঁজার প্রবণতা বেড়েছে।
বিশেষ করে রাশিয়ায় সম্ভাব্য নিষেধাজ্ঞার খবর সামনে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
আরও পড়ুন: অফলাইনে কাজ করতে সক্ষম ৫টি জনপ্রিয় অ্যাপ
নিরাপত্তা ও প্রাইভেসি সুরক্ষায় টেলিগ্রাম, সিগন্যাল, ওয়ার, ভাইবার এবং থ্রিমা উল্লেখযোগ্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
এসব অ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, সিক্রেট চ্যাট, বড় ফাইল শেয়ারিং ও স্বয়ংক্রিয় মেসেজ মুছে ফেলার সুবিধা রয়েছে।
প্রাইভেসি সচেতন ব্যবহারকারীরা এখন ব্যক্তিগত যোগাযোগে এসব প্ল্যাটফর্মের দিকেই ঝুঁকছেন।









