বিশ্বের অ্যান্ড্রয়েড ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীদের জন্য গুগল ঘোষণা করেছে ‘গুগল আইও ২০২৬’ সম্মেলনের দিনক্ষণ।
আগামী ১৯ ও ২০ মে ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউর শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে এ বার্ষিক অনুষ্ঠান।
উদ্বোধনী বক্তৃতা দেবেন গুগলের সিইও সুন্দর পিচাই ও গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস।
আরও পড়ুন: অফলাইনে কাজ করতে সক্ষম ৫টি জনপ্রিয় অ্যাপ
সম্মেলনে এআই প্রযুক্তি, জেমিনি চ্যাটবট হালনাগাদ এবং অ্যান্ড্রয়েডের নতুন ফিচারসহ বিভিন্ন হালনাগাদ প্রযুক্তি প্রদর্শিত হবে।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়ালি অংশ নেওয়া যাবে।









