সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট জানিয়েছে, ‘প্রম্পটস্পাই’ নামে নতুন এক ক্ষতিকর সফটওয়্যার কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনে হামলার প্রস্তুতি নেয়।
এটি পর্দার তথ্য সংগ্রহ করে বিশ্লেষণের জন্য পাঠায় এবং নির্দেশনা অনুযায়ী পাসওয়ার্ডসহ সংবেদনশীল তথ্য চুরি করতে পারে।
আরও পড়ুন: অফলাইনে কাজ করতে সক্ষম ৫টি জনপ্রিয় অ্যাপ
দূর থেকে যন্ত্র নিয়ন্ত্রণের সুবিধাও রয়েছে এতে।
যদিও এখনো ব্যাপক সংক্রমণের প্রমাণ মেলেনি, বিশেষজ্ঞদের মতে এটি ভবিষ্যতের সাইবার ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।









