রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার জানিয়েছে, এ বছর দুবাই–তে পরীক্ষামূলকভাবে এয়ার ট্যাক্সি বুকিং সেবা চালু করবে।
অ্যাপ থেকেই জবি এভিয়েশন–এর বৈদ্যুতিক আকাশযান বুক করা যাবে।
আরও পড়ুন: হাইব্রিড প্রযুক্তিতে ফিরছে নতুন প্রজন্মের রেনো ডাস্টার এসইউভি
প্রতিটি যানে চারজন যাত্রী ও ব্যাগ বহনের সুবিধা থাকবে, গতি ঘণ্টায় প্রায় ২০০ মাইল।
নিরাপত্তায় একাধিক ব্যাটারি ও অতিরিক্ত নিয়ন্ত্রণব্যবস্থা রাখা হয়েছে।
অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। ভবিষ্যতে নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসসহ অন্যান্য শহরে সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।










