দেশের বাজারে ৭ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ‘ভিভো ওয়াই৩১ডি’ আনার ঘোষণা দিয়েছে ভিভো বাংলাদেশ।
একবার পূর্ণ চার্জে টানা ৪৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখার সুবিধা মিলবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: অ্যাপল আয়োজন করছে ‘স্পেশাল এক্সপেরিয়েন্স’ বিশেষ অনুষ্ঠান
৪৪ ওয়াট দ্রুত চার্জে ৪৩ মিনিটে অর্ধেক চার্জ সম্ভব।
৬.৭৫ ইঞ্চি পর্দা, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরাসহ ফোনটি ৬ ও ৮ গিগাবাইট র্যাম সংস্করণে মিলবে।
দাম ২৪ হাজার ৯৯৯ থেকে ৩১ হাজার ৯৯৯ টাকা, আগাম ফরমাশ চলবে ৪ মার্চ পর্যন্ত।










