যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি সংস্থাগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক–এর প্রযুক্তি ব্যবহার ছয় মাসের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন।
পেন্টাগন একে সরবরাহ শৃঙ্খল ঝুঁকি হিসেবে চিহ্নিত করার কথাও জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, সিদ্ধান্তটি প্রযুক্তি খাতে বড় প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন: অফলাইনে কাজ করতে সক্ষম ৫টি জনপ্রিয় অ্যাপ
গুগল ও অ্যামাজন বিনিয়োগকারী এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী দারিও আমোদেই আদালতে চ্যালেঞ্জের ঘোষণা দিয়েছেন।
এদিকে ওপেনএআই প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে নতুন চুক্তির তথ্য প্রকাশ করেছে।









