আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সাইবার ঝুঁকির সতর্কতা দিয়েছে গুগল–এর থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ।
তাদের গবেষণায় ‘করুনা’ নামের একটি স্পাইওয়্যারের সন্ধান পাওয়া গেছে।
যা ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত আইওএস সংস্করণে চলা আইফোন লক্ষ্য করে হামলা চালাতে পারে।
আরও পড়ুন: অ্যাপল আয়োজন করছে ‘স্পেশাল এক্সপেরিয়েন্স’ বিশেষ অনুষ্ঠান
ক্ষতিকর লিংকে ক্লিক করলে এটি গোপনে ফোনে প্রবেশ করে বার্তা, ছবি ও আর্থিক তথ্য সংগ্রহ করে দূরে থাকা অপরাধীদের কাছে পাঠাতে পারে।
নিরাপদ থাকতে দ্রুত অপারেটিং সিস্টেম হালনাগাদ ও সন্দেহজনক লিংক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।










