নিরাপত্তা জোরদারে রাজধানী বেইজিংয়ে ড্রোন বিক্রি, ভাড়া ও শহরে আনা–নেয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করেছে চীন সরকার।
নতুন নিয়ম অনুযায়ী, ড্রোন ব্যবহার করতে হলে বাধ্যতামূলক নিবন্ধন, প্রশিক্ষণ ও অনুমতি নিতে হবে।
ঘরের বাইরে ড্রোন ওড়ানোর ক্ষেত্রেও থাকছে কড়াকড়ি। যদিও চীন ড্রোন ও ‘ফ্লাইং ট্যাক্সি’ প্রযুক্তিকে ভবিষ্যৎ অর্থনীতির বড় অংশ হিসেবে দেখছে।
তবুও বেইজিংয়ে নিরাপত্তা ঝুঁকিকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
নতুন এই সিদ্ধান্তে চীনের বিশাল ড্রোন বাজারে চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










