কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনিতে নতুন ফাইল তৈরির সুবিধা যুক্ত করেছে গুগল।
এর ফলে ব্যবহারকারীরা এখন চ্যাটের মধ্যেই পিডিএফ, ওয়ার্ড, এক্সেলসহ বিভিন্ন ফাইল তৈরি করে সরাসরি ডাউনলোড করতে পারবেন।
আগে জেমিনিতে তৈরি কনটেন্ট আলাদা সফটওয়্যারে নিয়ে সম্পাদনা করতে হতো।
নতুন সুবিধায় একটি নির্দেশনাতেই সম্পূর্ণ ফাইল তৈরি করা যাবে। পাশাপাশি গুগল ডকস, শিটস, স্লাইডস, সিএসভি ও মার্কডাউন ফাইল তৈরির সুযোগও মিলছে।
তবে আপাতত সরাসরি পাওয়ারপয়েন্ট ফাইলে এক্সপোর্টের সুবিধা চালু হয়নি।










