মূল পাতা এআই ট্রেন্ড অতিরিক্ত এআই নির্ভরতায় কমছে মানুষের চিন্তার সক্ষমতা
এআই ট্রেন্ডএক মিনিটে টেক

অতিরিক্ত এআই নির্ভরতায় কমছে মানুষের চিন্তার সক্ষমতা

ai
এআই। ছবি: সংগৃহীত
Share

কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত ব্যবহার মানুষের স্মৃতি ও সৃজনশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে নতুন গবেষণায় উঠে এসেছে।

গবেষকদের মতে, চ্যাটজিপিটির মতো এআই টুলের ওপর বেশি নির্ভরশীলতা মস্তিষ্কের সক্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়, যাকে তারা বলছেন ‘কগনিটিভ সারেন্ডার’।

আরও পড়ুন: জেমিনিতে এবার সরাসরি ফাইল তৈরি ও ডাউনলোড সুবিধা

এমআইটির এক গবেষণায় দেখা গেছে, এআই ব্যবহার করে লেখা শিক্ষার্থীদের মস্তিষ্ক তুলনামূলক কম সক্রিয় ছিল এবং তারা নিজেদের লেখাও পড়ে মনে রাখতে পারেনি।

তবে গবেষকদের পরামর্শ, শেখার শুরুতে নিজের চিন্তাশক্তি ব্যবহার করলে এআই ইতিবাচক সহায়ক হিসেবেও কাজ করতে পারে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com