ভার্চ্যুয়াল সহকারী সিরির সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেয়ার অভিযোগে নির্দিষ্ট আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে অ্যাপল।
যুক্তরাষ্ট্রে দায়ের করা এক মামলার নিষ্পত্তিতে প্রতিষ্ঠানটি প্রায় ২৫ কোটি ডলার পরিশোধ করবে।
আরও পড়ুন: জেমিনিতে এবার সরাসরি ফাইল তৈরি ও ডাউনলোড সুবিধা
মামলায় অভিযোগ করা হয়, বিজ্ঞাপনে সিরির যেসব উন্নত এআই সুবিধা দেখানো হয়েছিল, সেগুলোর অনেকই বাস্তবে চালু ছিল না।
ফলে ভোক্তারা বিভ্রান্ত হয়ে আইফোন কিনেছেন। আদালতের তথ্যমতে, কয়েক কোটি ক্রেতা এ ক্ষতিপূরণের আওতায় আসতে পারেন।
তবে অর্থ পেতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।










