হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যান এবার আলোচনায় এসেছেন পরিবেশ রক্ষার উদ্যোগে।
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে নিজের ১২৪ একরের খামারকে মৌমাছিদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করেছেন তিনি।
২০১৪ সালে ২৬টি মৌমাছির বাক্স এনে খামারে পালন শুরু করেন ফ্রিম্যান।
পাশাপাশি মৌমাছিবান্ধব ল্যাভেন্ডার, ক্লোভার ও ম্যাগনোলিয়া গাছও লাগান।
বিজ্ঞানীদের মতে, কীটনাশক, জলবায়ু পরিবর্তন ও বাসস্থান ধ্বংসের কারণে বিশ্বজুড়ে মৌমাছির সংখ্যা কমছে।
ফ্রিম্যানের এই উদ্যোগ মৌমাছি সংরক্ষণে ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
বিশেষ বিষয় হলো, নিজের খামারের মৌচাক থেকে কোনো মধুও সংগ্রহ করেন না তিনি।









