মূল পাতা এক মিনিটে টেক ভিডিও দেখেই প্রশ্নের উত্তর দেবে ইউটিউবের এআই
এক মিনিটে টেকতথ্যপ্রযুক্তি

ভিডিও দেখেই প্রশ্নের উত্তর দেবে ইউটিউবের এআই

youtube ekminite tech
ইউটিউবের লোগো। ছবি: সংগৃহীত
Share

ভিডিও দেখার সময়ই প্রশ্ন করার নতুন সুবিধা আনছে  গুগল।

‘আস্ক ইউটিউব’ নামের এই ফিচার চালু হলে ভিডিওর ভেতরের তথ্য বিশ্লেষণ করে তাৎক্ষণিক উত্তর দেবে এআই।

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই সুবিধাটি চালু হবে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন।

ভিডিওর নিচে বা সার্চ বারের পাশে ‘আস্ক’ বাটনে ক্লিক করলেই চালু হবে চ্যাটভিত্তিক ইন্টারফেস।

সেখানে প্রশ্ন লিখে ভিডিওর সংক্ষিপ্তসার, পণ্যের তথ্য বা নির্দিষ্ট দৃশ্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

গুগলের দাবি, এতে ভিডিওভিত্তিক তথ্য খোঁজা আরও সহজ ও স্বাভাবিক হবে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com