ঈদকে সামনে রেখে দেশের বাজারে বেড়েছে স্মার্টফোন কেনার আগ্রহ।
৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে মিলছে বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর ও উন্নত ক্যামেরার বিভিন্ন ফোন।
তালিকায় রয়েছে ইনফিনিক্স নোট এজ ৫জি, রিয়েলমি ১৪টি ৫জি, ভিভো ভি৬০ লাইট ৪জি, টেকনো ক্যামন ৫০, অনার ৪০০ লাইট।
এছাড়া শাওমি রেডমি নোট ১৫ ৫জি, অপো এ৬এস প্রো ও গ্যালাক্সি এ২৬ ৫জি।
বেশির ভাগ ফোনেই রয়েছে ১২০ হার্জ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল বা তার বেশি ক্যামেরা, ফাস্ট চার্জিং ও ৫জি সুবিধা।









