ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব অনলাইন কেনাকাটায় নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে।
নেক্সট ২০ অনুষ্ঠানে জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ট্যাগিংয়ের মাধ্যমে ভিডিওর ভিজ্যুয়াল ও ভয়েস ওভার বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে পণ্য শনাক্ত ও ট্যাগ করবে ইউটিউব।
এছাড়া শর্টসে নির্মাতারা সরাসরি ব্র্যান্ডের ওয়েবসাইট লিংক যুক্ত করতে পারবেন, যা দর্শকদের কেনাকাটায় সহায়তা করবে।
আরও পড়ুন: মেটা সম্মেলনে ভিআর ও এআর পণ্যে আনার ঘোষণা জাকারবার্গের
আগামী বছর থেকে পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া এসব সুবিধা নির্মাতাদের আয়ের সুযোগ বাড়ানোর পাশাপাশি দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দেবে।










Leave a comment