স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার সমস্যা এড়াতে কিছু কৌশল কার্যকর। ব্রাইটনেস বেশি রাখলে চার্জ দ্রুত শেষ হয়; রাতের দিকে অটো ব্রাইটনেস চালু রাখুন।
স্ক্রিন টাইমআউট কমিয়ে দিন, এতে ফোন দ্রুত লক হয়ে ব্যাটারি সাশ্রয় হয়।
আরও পড়ুন: ইউটিউবে আসছে অনলাইন শপিংয়ের নতুন সুবিধা
ব্যাটারি সেভার মোড সক্রিয় করলে অপ্রয়োজনীয় অ্যাপ ও নোটিফিকেশন বন্ধ হয়ে চার্জ দীর্ঘস্থায়ী হয়।
লোকেশন সার্ভিস এবং অপ্রয়োজনীয় নোটিফিকেশনও ব্যাটারি খরচ বাড়ায়, তাই প্রয়োজন ছাড়া বন্ধ রাখুন।
এভাবে চার্জ ধরে রাখা সহজ এবং ডিভাইসের কর্মক্ষমতা টেকসই হয়।










Leave a comment