বাক্শক্তিহীন ব্যক্তিদের চিন্তাকে সরাসরি পাঠ্যে রূপান্তরের উদ্দেশ্যে মস্তিষ্কে চিপ বসানোর পরীক্ষা শুরু করতে যাচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিংক।
অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ পরীক্ষার বিষয়টি সিউলে এক অনুষ্ঠানে নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ডংজিন সিও।
আরও পড়ুন: এআইয়ের উত্থান: কোন পেশা নিরাপদ, কোনটি ঝুঁকিপূর্ণ?
যুক্তরাষ্ট্রের এফডিএ প্রযুক্তিটিকে ‘ব্রেকথ্রু ডিভাইস’ স্বীকৃতি দিয়েছে। এরইমধ্যে ১২ জন ব্যবহারকারী ১৫ হাজার ঘণ্টার বেশি সময় চিপটি ব্যবহার করেছেন।
মেরুদণ্ডে আঘাতপ্রাপ্তদের সহায়তায় তৈরি এ মাইক্রোচিপ দিয়ে গেম খেলা, ইন্টারনেট ব্রাউজসহ নানা কাজ করা যাচ্ছে।









