মেটা তাদের নতুন স্মার্ট গ্লাস ‘মেটা রেব্যান ডিসপ্লে গ্লাস’ উন্মোচন করেছে।
এই চশমায় ব্যবহারকারীরা চোখের সামনেই নোটিফিকেশন দেখতে পারবেন, মেসেজের জবাব দিতে ও কল রিসিভ করতে পারবেন।
আরও পড়ুন: বাক্শক্তিহীনদের মস্তিষ্কে চিপ বসাবে ইলন মাস্কের নিউরালিংক
ডান লেন্সে রয়েছে ছোট ডিসপ্লে এবং রিস্টব্যান্ড কন্ট্রোলার হাতের ইশারা শনাক্ত করে কমান্ড নেবে।
এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার এবং ৩০ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগল ও ওপেনএআইয়ের সঙ্গে প্রতিযোগিতায় মেটার এই উদ্যোগ ২০২৭ সালের ‘ওরিয়ন’ প্রকল্পের প্রস্তুতি।









