আগামী ১৪ অক্টোবরের পর উইন্ডোজ ১০–এর সফটওয়্যার আপডেট, নিরাপত্তা সংশোধনী ও কারিগরি সহায়তা বন্ধ করতে যাচ্ছে মাইক্রোসফট।
তবে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) আইনের কারণে ইউরোপে ব্যবহারকারীরা আরও এক বছর বিনামূল্যে আপডেট পাবেন।
এশিয়া ও উত্তর আমেরিকার ব্যবহারকারীরা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।
আরও পড়ুন: ১ কোটি ৭০ লাখ ডিভাইসে হুয়াওয়ের হারমোনি ওএস-৫
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সহায়তা বন্ধ হলে কোটি কোটি কম্পিউটার সাইবার হামলার ঝুঁকিতে পড়বে এবং পুরোনো ডিভাইস অকার্যকর হয়ে বিপুল ই–বর্জ্য তৈরি হবে।
চাইলে ব্যবহারকারীরা অর্থের বিনিময়ে বা শর্তসাপেক্ষে ২০২৬ সাল পর্যন্ত ইএক্সটেন্ডেড সিকিউরিটি আপডেটস (ইএসইউ) ব্যবহার করতে পারবেন।









