মূল পাতা অ্যাপস গ্রুপ চ্যাটে মিউট ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
অ্যাপসএক মিনিটে টেক

গ্রুপ চ্যাটে মিউট ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

whats app Ekminite
হোয়াটসঅ্যাপ। ছবি:সংগৃহীত
Share

ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।

এবার গ্রুপে ‘@এভরিওয়ান’ ট্যাগ করা মেসেজের নোটিফিকেশন মিউট করা যাবে।

ফলে ব্যস্ত সময়ে বিরক্তিকর নোটিফিকেশন আর আসবে না।

 আরও পড়ুন: চলচ্চিত্র ও কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুযোগ আনছে ওপেনএআই

ওয়েবিটাইনফোর তথ্যমতে, অ্যান্ড্রয়েডের বিটা ২.২৫.২৭.১ সংস্করণে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হয়েছে।

শুরুতে নির্বাচিত কিছু ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারছেন। ফিচারটি সক্রিয় করলে মেসেজ স্বাভাবিকভাবে আসবে, তবে কোনো নোটিফিকেশন অ্যালার্ট দেবে না।

রেগুলার মিউট অপশনের নিচেই এই নতুন নিয়ন্ত্রণ যুক্ত করা হবে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com