গুগল সার্চে যুক্ত হয়েছে নতুন এআই মোড, যা এখন থেকে শুধু লেখাভিত্তিক নয়, ছবিভিত্তিক ফলাফলও দেখাবে।
জেমিনি চ্যাটবটের সহায়তায় চালু হওয়া এই ফিচারে ব্যবহারকারীরা চাইলে ছবি তুলে বা কোনো ছবি শেয়ার করেও তথ্য খুঁজতে পারবেন।
আরও পড়ুন: চলচ্চিত্র ও কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুযোগ আনছে ওপেনএআই
শোবার ঘরের সাজসজ্জা বা অনলাইন পণ্যের খোঁজের মতো প্রশ্নে এআই মোড সরাসরি মিলিয়ে ছবি দেখাবে।
গুগল জানিয়েছে, জেমিনি ২.৫ প্রযুক্তি ছবির ভেতরের বস্তু শনাক্ত করে বিস্তারিত তথ্য দেবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হয়েছে, পরে অন্যান্য দেশেও ধীরে ধীরে চালু করা হবে।









