মূল পাতা এআই ট্রেন্ড মেটা এআই চ্যাটে কথোপকথন অনুযায়ী বিজ্ঞাপন দেখাবে ফেসবুক
এআই ট্রেন্ডএক মিনিটে টেক

মেটা এআই চ্যাটে কথোপকথন অনুযায়ী বিজ্ঞাপন দেখাবে ফেসবুক

meta ai
মেটা এআই ইভেন্ট। ছবি: সংগৃহীত
Share

ব্যবহারকারীদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘মেটা এআই’-এর কথোপকথনের ভিত্তিতে ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

আগামী ১৬ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে। এর ফলে ব্যবহারকারীরা চ্যাটবটে যেসব বিষয়ে কথা বলবেন, মেটা সেই তথ্য বিশ্লেষণ করে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাবে।

আরও পড়ুন: গুগল সার্চে যুক্ত হয়েছে নতুন এআই মোড

উদাহরণস্বরূপ, কেউ যদি ভ্রমণ বা কেনাকাটা নিয়ে কথা বলেন, তবে মেটা সংশ্লিষ্ট কনটেন্ট প্রদর্শন করবে।

তবে কোম্পানি জানিয়েছে, ধর্ম, রাজনীতি, যৌনতা বা স্বাস্থ্যসংক্রান্ত কথোপকথনের ভিত্তিতে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না।

মেটার লক্ষ্য—ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও প্রাসঙ্গিক করে তোলা।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com