জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে অনেক প্রজাতির পাখি এখন বিলুপ্তির ঝুঁকিতে।
বিশেষ করে পোকাখেকো ও মাছখেকো পাখিরা সবচেয়ে বেশি সংকটে রয়েছে।
আরও পড়ুন: র্যানসমওয়্যার ঠেকাতে গুগল ড্রাইভে এআই সুরক্ষা টুল
পাখিদের এই বিপন্ন অবস্থার তথ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের ইউটা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী ক্যাগান সেকারিসওগলু ২৬ বছর ধরে তৈরি করেছেন ‘বার্ডবেস’ নামে বিশাল ডেটাবেজ।
এতে ২৫৪টি পরিবারের অন্তর্ভুক্ত প্রায় ১১ হাজার ৬০০ প্রজাতির তথ্য রয়েছে।
সম্প্রতি উন্মুক্ত এই ডেটাবেজে পাখির খাদ্যাভ্যাস, বাসস্থান, উড্ডয়ন পদ্ধতি ও প্রজননসংক্রান্ত বিস্তারিত তথ্য বিনা মূল্যে পাওয়া যাচ্ছে।









