ফেসবুকের মতো স্ট্যাটাস ফিচারে এবার আরও নিয়ন্ত্রণ আনছে হোয়াটসঅ্যাপ।
অ্যান্ড্রয়েডের নতুন বিটা সংস্করণে পরীক্ষাধীন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ঠিক করতে পারবেন, কে তাদের স্ট্যাটাস পুনরায় শেয়ার করতে পারবে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন কল হাব সুবিধা, এক জায়গায় সব কল ব্যবস্থাপনা
কেউ রিশেয়ার করলে মূল ব্যবহারকারীর তথ্য গোপন থাকবে, শুধু ‘রিশেয়ারড’ লেখা একটি লেবেল দেখা যাবে।
এ ছাড়া স্ট্যাটাস অর্থারকে নোটিফিকেশন পাঠানো হবে।
ফিচারটি আপাতত অ্যান্ড্রয়েড ২.২৫.২৭.৫ সংস্করণের বেটা টেস্টারদের জন্য চালু রয়েছে।









