মূল পাতা প্রযুক্তির চাকরি ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটে চাকরির সুযোগ
প্রযুক্তির চাকরি

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটে চাকরির সুযোগ

ispahani eye hospital
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
Share

রাজধানীর খ্যাতনামা চক্ষু বিশেষায়িত প্রতিষ্ঠান ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইলেকট্রিশিয়ান পদে জনবল নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩০ সেপ্টেম্বর এবং চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম : ইলেকট্রিশিয়ান
  • চাকরির ধরন : বেসরকারি চাকরি
  • আবেদন শুরুর তারিখ : ৩০ সেপ্টেম্বর
  • আবেদনের শেষ তারিখ : ১৫ অক্টোবর

প্রার্থীর ন্যূনতম এসএসসি পাসসহ ইলেকট্রিক্যাল ওয়ার্কে ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। ইলেকট্রিশিয়ান হিসেবে অন্তত ৩ বছরের প্রমাণিত অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষ করে সুবিধা রক্ষণাবেক্ষণের কাজে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

 আরও চাকরির খবর পড়ুন: অ্যাপেক্স ফুটওয়্যারে ই-কমার্স সাপোর্টে জনবল নিয়োগ

ফুলটাইম চাকরির কর্মস্থল হবে ঢাকা।

নির্বাচিত প্রার্থীরা মাসে ১৮ থেকে ২০ হাজার টাকা বেতন পাবেন। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, ২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, চিকিৎসা সুবিধা, মাতৃত্বকালীন ছুটি (ছয় মাসের পূর্ণ বেতনে), বার্ষিক ও অসুস্থতা ছুটি নগদীকরণসহ আরও বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।

বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com