মূল পাতা এক মিনিটে টেক শক্তিশালী পারফরমেন্সসহ বাজারে আসছে আইকিউ ১৫
এক মিনিটে টেকগ্যাজেট

শক্তিশালী পারফরমেন্সসহ বাজারে আসছে আইকিউ ১৫

iqoo15
আইকিউ ১৫ থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ :ছবি সংগ্রহীত
Share

চীনা স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড ভিভোর সহযোগী কোম্পানি আইকিউ তাদের নতুন প্রজন্মের স্মার্টফোন আইকিউ ১৫ চীনের বাজারে আগামী ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবে বলে জানিয়েছে। আইকিউ আরও জানায়, দুর্দান্ত পারফরমেন্সের সঙ্গে নতুন এই ফ্ল্যাগশিপে থাকছে আইপি ৬৮ ও আইপি ৬৯ সার্টিফিকেশেন, যা ফোনটিকে আগের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর চেয়ে বেশি সুরক্ষিত রাখবে।

আইকিউ আরও জানিয়েছে, নতুন এই ফ্ল্যাগশিপ ডিভাইসে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ চিপসেট। যার বেস ভ্যারিয়েন্ট ১২৮ জিবি এবং সর্বোচ্চ ১ টেরাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে।

আরও পড়ুন:

টাটার নতুন বৈদ্যুতিক গাড়ি কার্ভ ইভি, এক চার্জে ৫৮৫ কিলোমিটার

আইকিউ ১৫ এ ডিসপ্লে হিসেবে থাকছে ৬ দশমিক ৮৫ ইঞ্চির কিউ অ্যামলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। কোম্পানি আরও জানিয়েছে, নতুন এ ডিভাইসের ডিস্প্লেটির সর্বোচ্চ ব্রাইটনেস ২৬০০ নিটস হবে।

এরইসঙ্গে ফোনটিতে নতুন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, যা আগের চেয়ে দ্রুত ফোন আনলক করার সুবিধা দেবে ব্যবহারকারীদের। এদিকে ডাটা ট্রান্সফার, কানেক্টিভটি ও চার্জিংয়ের জন্য থাকছে ইউএসবি টাইপ-সি পোর্ট, যা ইউএসবি ৩.২ সাপোর্ট করবে।
চীনের পর শিগগিরই ভারতসহ অন্যান্য বাজারেও ফোনটি পাওয়া যাবে বলে জানিয়েছে আইকিউ।

গিজচায়নার প্রতিবেদন অবলম্বনে

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com