কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আরও সহজলভ্য করতে বাংলাদেশসহ এশিয়ার ১৬ দেশে ‘চ্যাটজিপিটি গো’ চালু করেছে ওপেনএআই।
পাঁচ ডলারের এই সাশ্রয়ী প্যাকেজে ব্যবহারকারীরা প্রতিদিন দ্বিগুণ প্রম্পট, ছবি তৈরি এবং ফাইল বা ছবি আপলোডের সুযোগ পাবেন।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চ্যাটজিপিটির ব্যবহার চার গুণ বেড়েছে।
আরও পড়ুন: র্যানসমওয়্যার ঠেকাতে গুগল ড্রাইভে এআই সুরক্ষা টুল
ওপেনএআইয়ের মতে, বর্তমানে চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারী প্রায় ৮০ কোটি।
প্রতিষ্ঠানটি চায় চ্যাটজিপিটিকে এমন এক প্ল্যাটফর্মে পরিণত করতে, যা লেখালেখি, কোডিং ও বিভিন্ন সেবায় ‘অপারেটিং সিস্টেম’-এর মতো কাজ করবে।








