মূল পাতা প্রযুক্তির চাকরি আগোরা লিমিটেডে চাকরির সুযোগ
প্রযুক্তির চাকরি

আগোরা লিমিটেডে চাকরির সুযোগ

agora shop
আগোরা লিমিটেড। ছবি: সংগৃহীত
Share

দেশের জনপ্রিয় সুপারশপ চেইন আগোরা লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আউটলেট ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৬ অক্টোবর থেকে এবং চলবে ৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এই পদে আবেদন করতে হলে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর রিটেল স্টোর পরিচালনায় অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আরও চাকরির খবর পড়ুন:  গুগলে ইন্টার্নশিপের সুযোগ শিক্ষার্থীদের

নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। পূর্ণকালীন অফিসভিত্তিক চাকরির কর্মস্থল হবে ঢাকা ও চট্টগ্রাম।

বয়সসীমা কমপক্ষে ২২ বছর। বেতন আলোচনাসাপেক্ষে, তবে নিয়োগপ্রাপ্তরা পাবেন চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা, লাভের ভাগ,

বার্ষিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব বোনাস ও ছুটির ভাতাসহ প্রতিষ্ঠানের অন্যান্য সুবিধা।

বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com