ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করতে বাগ বাউন্টি কর্মসূচিতে বড় পরিবর্তন এনেছে অ্যাপল।
এখন থেকে কেউ যদি তাদের পণ্যে ‘জিরো-ক্লিক’ ধরনের গুরুতর ত্রুটি শনাক্ত করতে পারে, তবে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার পাবে।
আরও পড়ুন: চ্যাটজিপিটি এখন আপনার ব্যক্তিগত শপিং অ্যাসিস্ট্যান্ট
২০২০ সালে চালু হওয়া এ কর্মসূচির আওতায় এরইমধ্যে ৮০০ গবেষককে ৩ কোটি ৫০ লাখ ডলার দিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের দাবি, পুরস্কারের অঙ্ক বাড়ানোর ফলে গবেষকেরা আরও আগ্রহ নিয়ে নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করবেন, যা পণ্য নিরাপত্তা আরও বাড়াবে।









