ইউটিউব ঘোষণা করেছে, কিছু পূর্বে নিষিদ্ধ ব্যবহারকারী নতুন অ্যাকাউন্ট খুলে ভিডিও পোস্ট করতে পারবে।
এতে আগে নিষিদ্ধ হওয়া কনটেন্ট আবারও প্ল্যাটফর্মে ফিরে আসতে পারে।
আরও পড়ুন: ইউটিউব মিউজিকে আসছে গান অনুবাদের ফিচার
এই সিদ্ধান্ত আসে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান আইনপ্রণেতাদের তদন্তের পর।
যেখানে অভিযোগ ওঠে বাইডেন প্রশাসন প্রযুক্তি কোম্পানিগুলোকে নির্দিষ্ট কনটেন্ট সরাতে চাপ দিয়েছিল।
ইউটিউব জানিয়েছে, কোভিড-১৯ ও ২০২০ সালের নির্বাচনের ভুল তথ্য সংক্রান্ত নিষেধাজ্ঞাগুলো এরইমধ্যেই তুলে নেয়া হয়েছে।









