১৪ অক্টোবর থেকে অফিস ২০১৬ ও অফিস ২০১৯ সংস্করণের জন্য প্রযুক্তি সহায়তা বন্ধ করেছে মাইক্রোসফট।
এখন থেকে সফটওয়্যার দুটি ব্যবহার করা গেলেও আর কোনো নিরাপত্তা হালনাগাদ বা ত্রুটি সংশোধন পাওয়া যাবে না।
এতে ব্যবহারকারীরা সাইবার ঝুঁকিতে পড়তে পারেন বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
একই সঙ্গে স্কাইপ ফর বিজনেস ২০১৬ ও ২০১৯ সংস্করণের সহায়তাও শেষ হয়েছে।
মাইক্রোসফট জানায়, নিরাপত্তা ও উৎপাদনশীলতা বজায় রাখতে দ্রুত নতুন সংস্করণ ও উইন্ডোজ ১১-এ স্থানান্তরের প্রস্তুতি নিতে হবে ব্যবহারকারীদের।









