অ্যাপলের নতুন আইওএসে যুক্ত ‘লিকুইড গ্লাস’ সুবিধার সঙ্গে তাল মিলিয়ে হোয়াটসঅ্যাপও আনছে নতুন ইন্টারফেস।
এতে আইফোন ব্যবহারকারীরা কাচের মতো স্বচ্ছ ও আলো-ছায়ার প্রতিফলনময় অভিজ্ঞতা পাবেন।
আরও পড়ুন: অফিস ২০১৬ ও ২০১৯ সংস্করণের সহায়তা বন্ধ করল মাইক্রোসফট
উন্নত গ্রাফিক্স ও রেন্ডারিং প্রযুক্তিতে তৈরি এই নকশা স্পর্শের সঙ্গে সঙ্গে ফ্লুইড অ্যানিমেশনে সাড়া দেবে।
নতুন ইন্টারফেসটি আইওএস ২৫.২৮.৭৫ সংস্করণে সীমিতভাবে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।
ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, কয়েক সপ্তাহের মধ্যেই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।










