চীনের শেনজেনে অনার কারখানায় একদম শুরু থেকে মোড়কজাত করা পর্যন্ত একটি স্মার্টফোন তৈরি হতে লাগে মাত্র তিন দিন।
অনারের সিনিয়র কোয়ালিটি ইঞ্জিনিয়ার রায়ান ইয়াং জানিয়েছেন, মাদারবোর্ড বানানো থেকে ক্যামেরা ও ডিসপ্লে সংযোজন—সব মিলিয়ে এই সময় লাগে।
১৫০ মিটার দীর্ঘ প্রতিটি লাইনে দিনে প্রায় দুই হাজার ফোন তৈরি হয়।
আরও পড়ুন: এম৫ প্রসেসরের আইপ্যাড, ম্যাকবুক ও ভিশন প্রো আনলো অ্যাপল
২০টি লাইনে মোট উৎপাদন ৪০ হাজার ফোন।
অনারের নিজস্ব রোবোটিক যন্ত্রে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়।
গাজীপুরের হাইটেক পার্কেও অনারের কারখানা স্থাপনের কাজ শেষ পর্যায়ে।









