ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটির টেন্ডার (ইলেকট্রনিক পণ্য) বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে ২ জনকে নেয়া হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৮ অক্টোবর থেকে এবং চলবে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম : এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
চাকরির ধরন : বেসরকারি চাকরি
আবেদনের শুরু তারিখ: ১৮ অক্টোবর
আবেদনের শেষ তারিখ : ২৫ অক্টোবর
এই পদে আবেদন করতে হলে প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
ই-জিপি পোর্টাল পরিচালনা এবং সরকারি ক্রয় নিয়ম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
এছাড়া প্রতিযোগিতামূলক আর্থিক ও প্রযুক্তিগত প্রস্তাব প্রস্তুত করার ক্ষমতা এবং মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) ব্যবহারে দক্ষতা থাকতে হবে। প্রার্থীর কমপক্ষে ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও চাকরির খবর পড়ুন: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি
চাকরিটি ফুলটাইম, কর্মক্ষেত্র অফিসে, এবং নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়সসীমা কমপক্ষে ২২ বছর।
কর্মস্থল ঢাকা (বসুন্ধরা আরএ)। বেতন আলোচনাসাপেক্ষ।
পাশাপাশি থাকবে টি/এ, মোবাইল বিল, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাস।
বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।









