মূল পাতা অ্যাপস বাংলাদেশের ১.৬ কোটি ভিডিও সরিয়েছে টিকটক
অ্যাপসএক মিনিটে টেক

বাংলাদেশের ১.৬ কোটি ভিডিও সরিয়েছে টিকটক

tiktok news
টিকটকের লোগো। ছবি: সংগৃহীত
Share

কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক।

বুধবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর মধ্যে ৯৯.৭ শতাংশ ভিডিও সক্রিয়ভাবে এবং ৯৭.৫ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা হয়েছে।

একই সময়ে বিশ্বজুড়ে মোট ১৮ কোটি ৯৫ লাখ ভিডিও অপসারণ করা হয়েছে।

আরও পড়ুন: এআইনির্ভর ফিচার নিয়ে আসলো বাংলালিংকের রাইজ অ্যাপ

টিকটকের তথ্যমতে, নীতিমালা, নিরাপত্তা ও গোপনীয়তা লঙ্ঘনের কারণেই এসব ভিডিও মুছে ফেলা হয়েছে।

পাশাপাশি ৭ কোটি ৬৯ লাখ ভুয়া ও ১৩ বছরের কম বয়সী ২ কোটি ৫৯ লাখ অ্যাকাউন্টও বন্ধ করা হয়েছে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com