কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সঙ্গে ক্লাউড কম্পিউটিং চুক্তির বিষয়ে প্রাথমিক আলোচনা করছে টেক জায়ান্ট গুগল।
রয়টার্স জানায়, চুক্তির সম্ভাব্য মূল্য কয়েক হাজার কোটি ডলার হতে পারে।
এতে অ্যানথ্রপিক গুগলের টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) চিপ ব্যবহার করতে পারবে।
যা এআই কাজকে দ্রুত করবে।
এ চুক্তি বাস্তবায়িত হলে গুগলের অন্যতম বৃহৎ ক্লাউড বিনিয়োগ হবে এটি।
খবর প্রকাশের পর গুগলের শেয়ারদর বেড়েছে ৩.৫ শতাংশ।
বিপরীতে অ্যামাজনের শেয়ার কমেছে ২ শতাংশ।
উভয় কোম্পানি বর্তমানে অ্যানথ্রপিকের বিনিয়োগকারী।









