অ্যাপল তাদের সর্বশেষ আইফোন ১৭ সিরিজের মডেল ‘আইফোন এয়ার’-এর উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমাচ্ছে।
নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সরবরাহ চেইনের অংশীদারদের এরমধ্যেই এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
আইফোন এয়ার মূলত পাতলা ও হালকা হলেও দুর্বল ব্যাটারি ও একক ক্যামেরার কারণে বিক্রি কমেছে।
প্রাথমিক পরিকল্পনায় এটি সিরিজের মোট উৎপাদনের ১০-১৫ শতাংশের মধ্যে থাকার কথা ছিল।
তবে বাজারের প্রতিক্রিয়া অনুযায়ী অ্যাপল এখন বেজ, প্রো ও প্রো ম্যাক্স মডেলের উৎপাদন বাড়িয়েছে।
আর আইফোন এয়ারের অংশ কমিয়ে আনছে।









