চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) মিউজিক টুল তৈরি করছে।
নতুন এআই মিউজিক জেনারেটর টুল টেক্সট ও অডিও প্রম্পট থেকে সংগীত তৈরি করতে সক্ষম হবে।
আরও পড়ুন: ইউটিউব মিউজিকে আসছে গান অনুবাদের ফিচার
তবে এটি কবে চালু হবে এবং আলাদা অ্যাপ হিসেবে আসবে নাকি চ্যাটজিপিটি বা ভিডিও জেনারেটর ‘সোরা’-এর সঙ্গে একীভূত হবে, তা এখনও নিশ্চিত নয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, এআইকে আরও কার্যকরভাবে প্রশিক্ষণ দেয়ার জন্য কিছু স্কুল শিক্ষার্থীর সঙ্গে কাজ করছে ওপেনএআই।









