মাইক্রোসফট তাদের এআই টুল কোপাইলটকে নিরাপদ, সীমাবদ্ধ ও বিশ্বাসযোগ্যভাবে ব্যবহার করার ওপর গুরুত্ব দিচ্ছে।
প্রতিষ্ঠানটির এআই প্রধান মুস্তাফা সুলেইমান জানিয়েছেন, কোপাইলট এমনভাবে তৈরি হচ্ছে যাতে শিশু এবং কিশোররা নির্ভয়ে এটি ব্যবহার করতে পারে।
বর্তমানে কোপাইলটে মাসে প্রায় ১০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
আরও পড়ুন: ইউটিউব মিউজিকে আসছে গান অনুবাদের ফিচার
মাইক্রোসফটের লক্ষ্য, এআইকে মানুষের বিকল্প নয়, বরং মানুষের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়ক করা।
প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, নিরাপত্তা ও আস্থার দিক থেকে তারা অন্যান্য জনপ্রিয় চ্যাটবটের তুলনায় এগিয়ে থাকবে।









