বিকাশ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইন্সুরেন্স পেমেন্ট বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার পদে লোকবল নেয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী ৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার
চাকরির ধরন : বেসরকারি চাকরি
আবেদনের শেষ তারিখ : ৬ নভেম্বর
এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বিবিএ ডিগ্রি থাকতে হবে এবং মাইক্রোসফট এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষতা থাকতে হবে।
আরও চাকরির খবর পড়ুন: সিম্ফনি মোবাইলে চাকরির সুযোগ
প্রার্থীর ৪ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
ফুলটাইম এ চাকরির কর্মস্থল হবে ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন।
বিস্তারিত জানতে ও আবেদন করতে অনলাইনে ক্লিক করুন।









