সাবস্ক্রিপশনভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম অনলিফ্যানস কর্মীপ্রতি আয়ের দিক থেকে প্রযুক্তি জায়ান্টদের ছাড়িয়ে গেছে।
২০২৪ সালে মাত্র ৪২ জন কর্মী থেকে প্রতিষ্ঠানটি ৩৭.৬ মিলিয়ন ডলার (প্রায় ৪০৭ কোটি টাকা) আয় করেছে।
ওই বছরের মোট লেনদেন ছিল ৭.২২ বিলিয়ন ডলার।
আরও পড়ুন: ভুয়া চাকরির ফাঁদে ফেসবুক লগইন তথ্য চুরি করছে সাইবার অপরাধীরা
যার মধ্যে নিট মুনাফা ১.৪১ বিলিয়ন ডলার।
প্ল্যাটফর্মটিতে বর্তমানে ৪৬ লাখের বেশি কনটেন্ট ক্রিয়েটর এবং ৩৭৭ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।
ব্যবহারকারীরা মাসিক সাবস্ক্রিপশন ফি দিয়ে কনটেন্ট উপভোগ করেন।
আর ক্রিয়েটরদের আয় থেকে ২০ শতাংশ কমিশন নেয় অনলিফ্যানস।










