হোয়াটসঅ্যাপ আগামী বছর থেকে অন্য প্রতিষ্ঠানের তৈরি সাধারণ এআই চ্যাটবট ব্যবহার বন্ধ করার নীতিমালা চালু করবে।
এর ফলে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি, লুজিয়া ও পোকের মতো সেবা হোয়াটসঅ্যাপে ব্যবহার করা যাবে না।
নতুন নিয়ম ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।
আরও পড়ুন: ইউটিউব মিউজিকে আসছে গান অনুবাদের ফিচার
তবে ব্যবসা ও গ্রাহকের নির্দিষ্ট যোগাযোগের জন্য ব্যবহৃত চ্যাটবটের ওপর এ নিয়ম প্রযোজ্য হবে না।
মেটা জানিয়েছে, এই সিদ্ধান্ত মূলত হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ ও আয়ের কাঠামো শক্তিশালী করার জন্য নেয়া হয়েছে।









