অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস মানবসভ্যতার ভবিষ্যৎকে আশাব্যঞ্জক মনে করছেন।
তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতিতে পৃথিবী ধ্বংসের পথে নয় বরং আমরা প্রবেশ করছি ‘সভ্যতার প্রাচুর্যের’ যুগে।
বেজোসের মতে, আগামী দুই দশকের মধ্যে কোটি মানুষ মহাকাশে বসবাস করবে।
আরও পড়ুন: ইলন মাস্কের ভবিষ্যদর্শন: এআই সব কাজ করবে, মানুষ হবে স্বাধীন
এআই মানুষের কাজ কেড়ে নেবে না, বরং নতুন উদ্ভাবন ও প্রযুক্তি মানবজাতিকে সমৃদ্ধ করবে।
ইতালিতে ‘ইতালিয়ান টেক উইক ২০২৫’ এ তিনি জানান, ভবিষ্যতে চাঁদ বা অন্যান্য গ্রহে শ্রমনির্ভর কাজের জন্য মানুষ নয়, রোবট কাজ করবে।
আর মহাকাশে বসবাস মানুষের পছন্দের বিষয় হবে।









