মূল পাতা অটোমোবাইল হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
অটোমোবাইলপ্রযুক্তির চাকরি

হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

honda bangladesh
হোন্ডা প্রাইভেট লিমিটেড। ছবি: সংগৃহীত
Share

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির টেকনিক্যাল সার্ভিস (ট্রেনিং ইন্সট্রাক্টর) বিভাগে এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দেয়া হবে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ অক্টোবর থেকে এবং চলবে ৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম : এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট

চাকরির ধরন : বেসরকারি চাকরি

আবেদনের শেষ তারিখ : ৯ নভেম্বর

আবেদনকারীর মেকানিক্যাল, পাওয়ার বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

পাশাপাশি প্রশিক্ষক হিসেবে দক্ষতা এবং বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল চালানোর সক্ষমতা থাকতে হবে।

এ পদে কমপক্ষে ১ থেকে ৪ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

আরও চাকরির খবর পড়ুন: সিম্ফনি মোবাইলে চাকরির সুযোগ

ফুলটাইম এ চাকরির কর্মস্থল হবে মুন্সিগঞ্জ (গজারিয়া)। বেতন আলোচনা সাপেক্ষে।

প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়ই এবং বয়সসীমা ২৪ থেকে ৩০ বছর।

তবে নির্বাচিত প্রার্থীরা মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার, ইনক্রিমেন্ট, উৎসব বোনাস, জীবন বিমা, চিকিৎসা বিমা ও ছুটি নগদীকরণসহ বিভিন্ন সুবিধা পাবেন।

বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com