মূল পাতা এক মিনিটে টেক চীনে এআই চিপ বিক্রি বন্ধ থাকলে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে
এক মিনিটে টেকতথ্যপ্রযুক্তি

চীনে এআই চিপ বিক্রি বন্ধ থাকলে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে

nvidia head
এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। ছবি: সংগৃহীত
Share

এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং সতর্ক করেছেন, চীনে মার্কিন তৈরি এআই চিপ বিক্রির নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনতে পারে।

ওয়াশিংটনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা চাই বিশ্ব আমেরিকান টেক স্ট্যাকের ওপর গড়ে উঠুক, কিন্তু চীনের ডেভেলপারদের কাছে না পৌঁছাতে পারলে সেটি সম্ভব নয়।”

আরও পড়ুন: ইলন মাস্কের ভবিষ্যদর্শন: এআই সব কাজ করবে, মানুষ হবে স্বাধীন

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্র বিশ্বের অর্ধেক এআই ডেভেলপার হারাচ্ছে।

ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের আগে তাঁর এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বর্তমানে জাতীয় নিরাপত্তা উদ্বেগে চীনে এনভিডিয়ার চিপ বিক্রি বন্ধ রয়েছে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com