বিশ্বের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন নতুন করে বড় আকারে কর্মী ছাঁটাই শুরু করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে করপোরেট পর্যায়ে প্রায় ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করা হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।
৩ লাখ ৫০ হাজার করপোরেট কর্মীর মধ্যে প্রায় ১০ শতাংশ এই প্রক্রিয়ার আওতায় পড়বেন—যা ২০২২ সালের পর সবচেয়ে বড় ছাঁটাই।
আরও পড়ুন: মহাকাশে দুই দশকের মধ্যে কোটি মানুষ বসবাস করবে: বেজোস
রয়টার্স জানায়, মানবসম্পদ, অপারেশনস, ডিভাইস ও অ্যামাজন ওয়েব সার্ভিসেস বিভাগে ছাঁটাই সবচেয়ে বেশি প্রভাব ফেলবে।
প্রতিষ্ঠানটির সিইও অ্যান্ডি জ্যাসি প্রশাসনিক জটিলতা কমানো এবং ব্যবস্থাপনা পর্যায়ে কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন।









