বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল নতুন মাইলফলক ছুঁয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) কোম্পানিটির বাজারমূল্য ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে—যা এনভিডিয়া ও মাইক্রোসফটের পর তৃতীয় অর্জন।
সিএনএন জানায়, নতুন আইফোন–১৭-এর বিপুল বিক্রি, বিশেষ করে চীনের বাজারে, এই উত্থানের মূল কারণ।
২০২৪ সালের দুরবস্থা পেরিয়ে এ বছর মাত্র ৭ শতাংশ শেয়ারমূল্য বৃদ্ধিতেও অ্যাপল আস্থা ফিরিয়েছে বাজারে।
২০১৮ সালে ১ ট্রিলিয়ন ডলার থেকে শুরু করে ২০২৫ সালে ৪ ট্রিলিয়নে পৌঁছে প্রযুক্তি ইতিহাসে অনন্য রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্লেষকদের মতে, আইফোন–১৭ অ্যাপলের এই সাফল্যের মূল চালিকা শক্তি।









